চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক লুকাতে নবজাতককে হত্যা: মায়ের ৫০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 22, আগস্ট 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ বছর বয়সী এক নারীকে বাথটাবে ডুবিয়ে নবজাতককে হত্যা করার দায়ে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টেলর ব্লাহা নামের ওই নারীর আশঙ্কা ছিল কর্তৃপক্ষ তার রক্তে মাদক খুঁজে পাবে।

এনডিটিভি জানিয়েছে, ব্লাহাকে গত শুক্রবার তার মেয়েকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ে বলা হয়, প্যারোলের জন্য যোগ্য হওয়ার আগে তাকে কমপক্ষে ৭০ শতাংশ সাজা ভোগ করতে হবে যার পরিমাণ ৩৫ বছর।

ব্লাহা গত বছরের ১৬ নভেম্বর সেন্ট্রাল অ্যাভিনিউর বাড়ির বাথরুমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই সময় তার প্রেমিক ব্র্যান্ডন থোমা বেডরুমে অবস্থান করছিলেন। ব্লাহা পুলিশকে জানান, প্রসবের ব্যাথা কমাতে মেথামফেটামিন নামক এক ধরণের মাদক ব্যবহার করছিলেন তিনি। শিশুটি জীবিত জন্মগ্রহণ করেছিল। ব্লাহা বলেন, তিনি শিশুটিকে তার বোনের কাছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু উদ্বিগ্ন ছিলেন যে, প্রতিবেশীরা তার আগেই শিশুর কান্নাকাটি শুনতে পাবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানিয়ে দিবে।

তিনি ও তার প্রেমিক উভয়েই আশঙ্কা করেছিলেন, বিষয়টি প্রকাশ্য এলে শিশু পরিষেবা কেন্দ্রের কর্তৃপক্ষ তা জানতে পারবে এবং মাদক সেবনের কারণে তাদের জেল পর্যন্ত হতে পারে।

পুলিশ জানায়, তারা দুজনেই তাদের নবজাতক কন্যার কান্না বন্ধ করতে তাকে বাথটাবের পানিতে ফেলে দেয়। পরে শিশুটি মারা গেলে তার মৃতদেহ একটি জঙ্গলে ফেলে আসে।

ব্লাহার প্রেমিক ব্র্যান্ডন থোমাকে (৩১) গত মাসে শিশুটিকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

ট্যাগ: কারাদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ দেশ পাকিস্তানের বন্ধুদের জন্য নয়: ওবায়দুল কাদের

পরবর্তী

বিকাশ পেমেন্টে ৯ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

পরবর্তী

বিকাশ পেমেন্টে ৯ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

মোহনবাগানের কাছে হেরে বিদায় আবাহনীর

সর্বশেষ

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version