শুক্রবারও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে
প্রতিবেদনে দেখা যাচ্ছে, ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা ও ধোঁয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আগামীকালও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। সূর্যের দেখা না মেলা এবং তাপমাত্রা কমে তীব্র শীতে জবুথবু থাকবে পুরো দেশ। আবহাওয়া অফিস বলছে, ৭ থেকে ৮ জানুয়ারি উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহে আক্রান্ত হবে দেশ। আর মাসের মধ্য থেকে শেষভাগে এক থেকে দু’টি তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






