চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কথা তার সাথে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বৃহস্পতিবার রাতে মোশাররফ করিমের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি হাস্যোজ্জল একটি ছবি তার ফেসবুক আইডি ও ফ্যান পেজে পোস্ট করেন। এরপর থেকে ঘনীভূত হচ্ছে গুঞ্জন!

মোশাররফ-অমিদের অনুসারীরা জানতে চাচ্ছেন, অমির পরিচালনায় কি মোশাররফ করিমকে দেখা যাবে কিনা? এ নিয়ে কমেন্টবক্সে চলছে চর্চা।

অমির পেজের কমেন্টবক্স চেক করলে দেখা যাচ্ছে, মশিউর রহমান নামে একজন লিখেছেন, হাসির নাটকের দুই গুরু। দুজনকে একসঙ্গে দেখে আশা করা যায় ভালো কিছু আসতে যাচ্ছে। রিফাত রাজ পরিচালক অমিকে উদ্দেশ করে লিখেছেন, মোশাররফ করিমকে নিয়ে কিছু বানান।

শরিফুল ইসলাম লিখেছেন, অনেকদিনের ইচ্ছে ছিল মোশাররফ করিম এবং অমি একসঙ্গে কাজ করবে। মনে হচ্ছে সেই আশা পূরণ হতে যাচ্ছে। এছাড়া বহু কমেন্ট চোখে পড়েছে যেখানে অনুসারীরা তাদের দুজনের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, মোশাররফ করিমকে ব্যাটারির গলির গ্যাঞ্জামে দেখতে চাই। আবার অনেকে অনুরোধ জানিয়ে লিখেছেন, মোশাররফ করিমকে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনে রাখা হোক।

সত্যি কি মোশাররফ করিমকে নিয়ে কাজ করতে যাচ্ছেন অমি? চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, নির্দিষ্ট কোনো কাজের ব্যাপারে তার সঙ্গে আলাপ হয়নি। তার সঙ্গে মিট করে আলোচনার অনেকদিন থেকে ভাবছিলাম। ফাইনালি সময় করে দেখা হলো। তবে হ্যাঁ, আমার ইচ্ছে আছে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার। প্রতিটি পরিচালকের স্বপ্ন থাকে কিছু কিছু আর্টিস্টকে নিয়ে তারা একবার হলেও কাজ করবেন। আমার কাছে মোশাররফ ভাই তেমন আর্টিস্ট।

অমি বলেন, ১০ বছর আগে যখন ইফতেখার ফাহমী ভাইয়ের সহকারী ছিলাম তখন থেকে মোশাররফ ভাইয়ের সঙ্গে পরিচয়। আমাদের সৌভাগ্য তার মতো অভিনেতা আমরা পেয়েছি। ইচ্ছে আছে মোশাররফ ভাইয়ের সঙ্গে আগামীতে কাজ হতে পারে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিনাটকফাহমীব্যাচেলর পয়েন্টমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT