আন্তর্জাতিক

স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি ৫ শতাধিক মানুষ

স্যান্ডউইচ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেক মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের হাতে একটি ভাজা স্যান্ডউইচ, যা খাওয়ার পরে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ ভিয়েতনামের একটি দোকান থেকে ‘বান মি স্যান্ডউইচ’ খেয়ে ৫০০ শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ৭ মে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, অসুস্থদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ৬-৭ বছরের দুজন বালক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডং নাই প্রদেশে অবস্থিত ওই বেকারিটি প্রাথমিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র তাপপ্রবাহের কারণে স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে, বিষক্রিয়া তৈরি হতে পারে।

প্রাথমিক তদন্তে জানা যায়, বেকারি খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক ছিল না। কর্তৃপক্ষ খাবারের মানের বিষয়ে সচেতন নয়।

বান মি একটি ঐতিহ্যবাহী ভিয়েতনামী স্যান্ডউইচ। যাতে ফ্রেঞ্চ-শৈলীর ব্যাগুয়েট ঠাণ্ডা মাংস, প্যাটে এবং শাকসবজি থাকে।

সোমবার লং খান শহর কর্তৃপক্ষ নিশ্চিত করে বলে, গত ৩০ এপ্রিল লং খান শহরের ব্যাং বেকারি থেকে স্যান্ডউইচ খাওয়ার পরে অন্তত ৫৬০ জন অসুস্থ হয়েছেন। যাদের মধ্যে ২০০ জনকে এরই মধ্যে হাসপাতাল থেকে বিদায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ট্রান কুয়াং ডিউ স্ট্রিট ভিত্তিক ওই বেকারি প্রতিদিন অন্তত এক হাজার ১০০টি স্যান্ডউইচ বিক্রি হয়।

বিষয়:ভিয়েতনামস্যান্ডউইচস্যান্ডউইচ খেয়ে অসুস্থ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…