রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৬৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালের রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,এছাড়াও অভিযানকালে ২৬ টি গাড়ি ডাম্পিং ও ৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।









