বাংলাদেশ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

নিশীথে চাঁদ ও আকাশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশীথে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চারপাশে অন্ধকার এবং কিছু মেঘ ছড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আরবি মাস হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থ্যাৎ আগমী মাসের (৭ জুন) শনিবার উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সভায় জানানো হয়, দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

বিষয়:ঈদুল আজহাচাঁদ দেখা গেছেজিলহজ মাসের চাঁদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…