আন্তর্জাতিক

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি “সুস্থ আছেন” এবং তার শারীরিক অবস্থা ঠিক আছে।

রোববার ১৫ মার্চ ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে উপস্থিত হননি। ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার প্রথম ভাষণ পাঠ করেছিলেন একজন উপস্থাপক।

তিনি বলেন, “ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে, এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে তিনি স্বাগত জানান।”

তিনি আরও বলেন, “হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত।”

আরাঘচি বলেছেন, “যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও উদ্যোগ আলোচনার টেবিলে নেই।”

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রীমোজতবা খামেনিসুস্থ আছেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…