ক্রিকেট

মোহনবাগানের জার্সিতে ইডেনে খেলছে লক্ষ্ণৌ

ইডেনে মোহনবাগানের খেলোয়াড় ব্যাটিং করছে, লক্ষ্ণৌর জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেনে মোহনবাগান দলের খেলোয়াড় লক্ষ্ণৌর জার্সিতে ব্যাটিং করছে, দর্শকদের ভিড় পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় সবাইকে চমকে দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির ক্রিকেটারদের পরনে ছিল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগানের মেরুন জার্সি। সঙ্গে শিরোনামে লেখা ‘বড় খেলার জন্য নতুন রঙ’। পাশে সবুজ ও মেরুন রঙের ভালোবাসার ইমোজি। তাতে বুঝতে বাকি থাকেনি, কলকাতার মানুষের সমর্থন পেতেই লক্ষ্ণৌর এমন পরিকল্পনা।

আইপিএলের দলটি শনিবার খেলোয়াড়দের মেরুন জার্সি পরা ছবি প্রকাশ করে লেখে, কাল দেখা হবে। রোববার বিকেলে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছে লক্ষ্ণৌ। গতবছরের মতো এবারও ইডেনে সবুজ-মেরুন জার্সি পরে নেমেছে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলটি।

নাইট রাইডার্স কলকাতার দল হলেও লক্ষ্ণৌর মালিক বাঙালি হওয়ায় দর্শকদের সমর্থন দুদলে বিভক্ত হবে। ইতিমধ্যে সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডলে করা পোস্টটি ভাইরাল হয়েছে। এতে মোহনবাগান সমর্থকরা আবেগে ভাসতে শুরু করে। তবে নাইট রাইডার্সের মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানের গ্যালারিতে উপস্থিতি দিচ্ছে বাড়তি মাত্রা।

লক্ষ্ণৌর এ ম্যাচে মোহনবাগানের ঐতিহ্যবাহী সবুজ মেরুন জার্সি পরার একটাই কারণ, কলকাতার আবেগকে পুঁজি করে সমর্থন জোগাড় করা। গ্যালারির উল্লেখযোগ্য একটি অংশ যাতে তাদের সমর্থন করে, সেটাই চান গোয়েঙ্কা।

বিষয়:ইডেন গার্ডেন্সকলকাতাকলকাতা নাইট রাইডার্সমোহনবাগানলক্ষ্ণৌ সুপারজায়ান্টসলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…