চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে টানা পাঁচবার শিরোপা জিতল কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ন ১১, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্বাধীন বাংলাদেশে প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে টানা চারটি লিগ শিরোপা জিতে গত মৌসুমে রেকর্ড গড়েছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মোহামেডানকে হারিয়ে নিজেদের গড়া সেই রেকর্ডটাকে আরও উঁচুতে তুলে টানা পাঁচবার লিগ শিরোপা জিতে নিলো দলটি।।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার মোহামেডানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে কিংস। তাতে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলেছে দলটি।

১৫ ম্যাচ খেলে ১৩ জয় ও এক ড্রয়ে লিগ টাইটেল নিজেদের করে নেয়া কিংসের পয়েন্ট ৪০। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা মোহামেডানের সংগ্রহ ২৮ পয়েন্ট। পরের তিন ম্যাচে জিতলেও কিংসকে ধরতে পারবে না তারা। আর মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আবাহনী।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডানকে চাপে রাখে কিংস। সুফল মেলে ১৮ মিনিটেই। শেখ মোরসালিনের বাড়ানো বল মিগেল ফিগেইরার পা ছুঁয়ে বক্সের ভেতরে থাকা দরিয়েলতনের কাছে পৌঁছায়। বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিড ধরে রেখে বিরতিতে যায় দল দুটি।

দ্বিতীয়ার্ধে আবারও প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা চালায় কিংস। মোরসালিনের কর্নারে হেডে বল জালে জড়ালে ২-০তে এগিয়ে যায় অস্কার ব্রুজোনের দল। তবে ৬৫ মিনিটে মোহামেডানের মিনহাজুল এক গোল শোধ করলেও আর গোল করতে পারেনি তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কার ব্রুজোনবসুন্ধরা কিংসবাংলাদেশ প্রিমিয়ার লিগেময়মনসিংহমোরসালিনমোহামেডানরফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT