ক্রিকেট

প্রধানমন্ত্রী মোদির সংবর্ধনায় বিশ্বজয়ী ভারত

ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সংবর্ধনায় বাংলাদেশি জনতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোদির সংবর্ধনায় বাংলাদেশি জনতা ও সাংবাদিকরা উপস্থিত, উচ্ছ্বাস ও উন্মাদনা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্বাডোজের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে আটকে থাকতে হয়েছিল। তিনদিন পর মুক্তি পেয়ে ভারতে ফিরে বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিজয় উৎসব। বিশ্বজয়ী দল পরে যোগ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবর্ধনায়।

রোহিত-কোহলিদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল দুটি টিমবাস। যাতে চেপে হোটেল ঘুরে ভারতীয় দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা করে। তার আগে মৌর্য হোটেলে ভারতীয় পতাকা, টিম জার্সির রংসহ তিন স্তর বিশিষ্ট কেক কাটেন রোহিত-কোহলিরা।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রওনা দেয়ার কথা থাকলেও দেরি করে ছুট দেয় ভারতীয় দল। সাড়ে ১১টার দিকে নরেন্দ্র মোদির সাথে দেখা হয় বিশ্বজয়ী দলের। এরপর অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় আবার মৌর্য হোটেলে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিশ্বজয়ী দলকে বিশেষ জার্সি পরতে দেয়। জার্সিতে দুই তারকা লাগানো ছিল যা ভারতের দুটি বিশ্বকাপ জয় নির্দেশ করে।

বিসিসিআই বিশ্বজয়ীদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল। বৃহস্পতিবার সকাল ৬টা ৭মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিত-কোহলিদের বহন করা উড়োজাহাজ।

বিষয়:দিল্লিবার্বাডোজবিসিসিআইভারতমোদিরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…