বাংলাদেশ

দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নদী ও খালগুলোতে জলস্তর বেড়ে গেছে, পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের কোথাও কোথাও আজ মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস একথা জানিয়েছে।

আজ (৩ অক্টোবর) মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও আজ মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৮ মিলিমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫১ মিনিটে।

বিষয়:আবহাওয়া অফিসআবহাওয়ার পূর্বাভাসবজ্রসহ বৃষ্টিবৃষ্টিভারী বর্ষণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…