বিনোদন

প্রিমিয়ারে মন জয় করলো ‘মিশন: ইম্পসিবল সেভেন’

প্রিমিয়ারে উপস্থিত অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা প্রিমিয়ারে অংশগ্রহণ করেন, ছবি তোলা হয়েছে লাল গালিচায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ১’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সোমবার সন্ধ্যায় রোমে। ছবিটি সমালোচকদের মন জয় করে নিয়েছে।

সোমবার সন্ধ্যায় রোমের ভ্যাটিকানের একদম কাছে অবস্থিত অডিটোরিয়াম দেল্লা কনসিলিয়াজিওন ছিল কানায় কানায় পূর্ণ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ১’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে সেখানে।

স্ক্রিনিং শুরু হতে ৯০ মিনিটের বেশি দেরী হয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে টম ক্রুজের মিটিং ছিল। সেখান থেকে আসতে অভিনেতার দেরী হওয়াতেই শো শুরু হতেই দেরী হয়। এই সময়টা কাটানো হয় রেড কার্পেটে উপস্থিত অতিথিদের সাক্ষাৎকার নিয়ে। উপস্থিত অতিথিরা বিলম্বের কারণে প্রথমে বিরক্ত হলেও যখন তারা রেড কার্পেটে টম ক্রুজ, নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারি ও ছবির কলাকুশলীদের দেখতে পান তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ১’-এ টম ক্রুজের কিছু স্টান্ট দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত দর্শকরা। চলচ্চিত্র সমালোচকরাও ছবির দুর্দান্ত অ্যাকশনে মুগ্ধ। ছবিটির প্রশংসা করে সামাজিক মাধ্যমে রিভিউ দিচ্ছেন চলচ্চিত্র সমালোচকরা।

ছবির কিছু অংশের শুটিং মহাকাশে হয়েছে। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই ছবিটিতে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভেনেসা কিরবি, হেনরি চের্নি প্রমুখ। ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:টম ক্রুজমিশন ইম্পসিবল সেভেনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…