বাংলাদেশ

রাজধানীতে পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

পুলিশের গাড়ির ওপর হামলা, তিনজন আহত, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে পুলিশের গাড়ির ওপর দুর্বৃত্তদের হামলা, আহত তিনজনের মধ্যে একজন পুলিশ সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর আদাবরে পুলিশসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

জিম্মি করে রাখা এক যুবককে উদ্ধার করতে গেলে এই ঘটনা ঘটে।

সোমবার ১ সেপ্টেম্বর রাতে পলাশ নামে এক যুবক রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় গেলে তাকে জিম্মি করে সন্ত্রাসীরা।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলছেন, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কারা কোন গ্রুপের সেটা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান।

ইবনে মিজান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিষয়:কুপিয়ে জখমদুর্বৃত্তরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…