Advertisements
বিএনপি বলেছে, কুমিল্লা নির্বাচনে যা হলো এজন্যই তারা নির্বাচনে যায় না। রাজধানীতে আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া মানেই একে বৈধতা দেওয়া। চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।






