অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।
তবে প্রতিনিধিদলে কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা আলোচনা করবেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীকে আরও গতিশীল করা সহ বর্তমান পরিস্থিতিতে সর্তকভাবে চলতে নানা পরার্মশ দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে।









