বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন।
আজ শনিবার ৩০ নভেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনের পথে রওনা হয়েছেন মির্জা ফখরুল ও তার স্ত্রী স্ত্রী রাহাত আরা বেগম। বিএনপির মহসচিব হিসেবে মির্জা ফখরুলের লন্ডন সফর খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দেখা হবে।
বিএনপি মিডিয়া সেল’র একটি সূত্র জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তার লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন









