ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ ব্যাট হাতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। নেতৃত্বে আছেন চোট থেকে ফেরা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার শান্ত’র ডেপুটি হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানানো হল। টাইগারদের তারকা অলরাউন্ডার এপর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১০৩ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ২৭ বর্ষী মিরাজ, এটি বৃহস্পতিবার জানানো হল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টটি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশভারতমিরাজলিড স্পোর্টসশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…