প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে একটি প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, শিক্ষক নিয়োগের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয় পালন করবে এবং বেতন-ভাতা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে চালু করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের সাংস্কৃতিক শিক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে।
তিনি আরও জানান, প্রস্তাবে বলা হয়েছে শিক্ষক নিয়োগের কার্যক্রম সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালনা করলেও তাদের বেতন পরিশোধ করবে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া পয়লা বৈশাখ উদযাপন প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, মঙ্গল ও আনন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। চিরায়ত রূপেই পয়লা বৈশাখ উদযাপন করা হবে।








