ফুটবল

মেসিবিহীন মিয়ামির হালি গোল দিয়ে জয়

ম্যাচে দুই ফুটবল খেলোয়াড় গোলের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড় গোলের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, মাঠে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসছে জুনে ৩৮ বছরে পা দেবেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষবেলায় এসে মাঝেমধ্যেই বাধা হচ্ছে চোট। তাকে তাই ইন্টার মিয়ামিও মাঝেমধ্যে বিশ্রাম দিয়ে থাকে। ধারায় হিউস্টন ডায়নামোর বিপক্ষে মেসিকে দলে রাখেননি হাভিয়ের মাশ্চেরানো। কিংবদন্তি দলে না থাকলেও হিউস্টনকে উড়িয়ে জয় পেয়েছে মাশ্চেরানোর দল।

টেক্সাসের শেল এনার্জি পার্কে সোমবার সকালে হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। তরুণ তেলাস্কো সেগোভিয়ার দুর্দান্ত পারফরম্যান্স আর লুইস সুয়ারেজের অভিজ্ঞতার মিশেলে এমএলএসে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে তারা।

প্রথমবার এমএলএসে শুরুর একাদশে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন ২১ বর্ষী ভেনেজুয়েলান তারকা সেগোভিয়া। করেছেন জোড়া গোল, সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। অন্যদিকে ৩৮ বর্ষী সুয়ারেজ ছিলেন আরও উজ্জ্বল, এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি। অন্য আরেকটি গোল তাদেও অ্যালেন্ডে।

হিউস্টনের হয়ে একমাত্র গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার নিকো লোদেইরো, যিনি গতমাসে ক্লাবটিতে যোগ দিয়েছেন।

এমএলএসে মৌসুম শুরুর পর দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে মেসিদের মিয়ামি। সমান ম্যাচে দুটিতে জয় নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে কলম্বাস।

বিষয়:এমএলএসমিয়ামিমেজর লিগ সকারযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…