জানুয়ারিতে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে: আবহাওয়া অফিস
ঢাকায় ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তা, যানবাহন ও মানুষ চলাচল করছে, পরিবেশের ধোঁয়া ও কুয়াশার কারণে দৃশ্য স্পষ্ট নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ বেড়ে পুরো জানুয়ারি মাসে দেশে ২ থেকে ৩টি মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় কয়েক জেলায় বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে নিম্নচাপের চাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশা বাড়ারও পূর্বাভাস রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






