চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইম অ্যাথলেট অব দ্য ইয়ার’ মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর ইউরোপ ছেড়ে লিওনেল মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ক্লাবটিকে হারের বৃত্ত থেকে বের করে জয়ের অভ্যাসে পরিণত করেছেন কিংবদন্তি। ক্লাবটির ইতিহাসের প্রথম ট্রফি লিগস কাপও এসেছে মেসির হাত ধরে। সুসময়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘টাইম’র ২০২৩ সালের সেরা অ্যাথলেট নির্বাচিত হলেন মেসি।

গত জুলাইয়ে মিয়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে লিগস কাপ জেতান মেসি। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১০ গোল করেন মহাতারকা আর্জেন্টাইন। ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠায়ও বড় অবদান ছিল মেসির। যদিও ফাইনালে হেরেছিল টাটা মার্টিনোর দল। চোটের কারণে মেসি খেলতে পারেননি। মিয়ামির হয়ে প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ৩৬ বর্ষী মেসি।

যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম-এর বর্ষসেরা অ্যাথলেট হতে ফুটবল প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ড ও কাইলিয়ান এমবাপেকে পেছনে ফেলেছেন মেসি। দৌড়ে ছিলেন বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচও। সবাইকে হার মানতে হয়েছে ফুটবল জাদুকরের কাছে।

কাতার বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনার হয়ে ৭ গোল করেছিলেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছিলেন ৩টি। গোল্ডেন বল পুরস্কারও উঠেছিল মেসির হাতে। এতসব অর্জনের পর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর ওঠে মহাতারকার শোকেসে।

Lionel Messi is TIME's 2023 Athlete of the Year https://t.co/qPR75Hgt6f pic.twitter.com/EXqxl08lZN

— TIME (@TIME) December 5, 2023

২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে সাময়িকী টাইম। প্রথমবার সম্মানসূচক পুরস্কারটি পেয়েছিল দেশটির মেয়েদের ফুটবল দল। পরের বছর পেয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে পান যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। গতবছর জেতেন নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ। এবার প্রথম ফুটবলার হিসেবে পেলেন মেসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাটাইম ম্যাগাজিনমিয়ামিমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT