চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে অবসরের স্বপ্ন দেখেন সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 31, জুলাই 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্ব কতটা গভীর, ফুটবলপ্রেমীদের সবারই জানা। বার্সেলোনা থেকেই মূলত তাদের বন্ধুত্বের শুরু। দুজন এক সঙ্গে কাতালান ক্লাবটিতে কাটিয়েছেন প্রায় ৬ বছর। জিতেছেন বহু শিরোপা। বর্তমানে দুজন দুই দেশে থাকলেও সুরারেজ জানালেন, দুই বন্ধু অবসর নিতে চান একসঙ্গে।

কাতালান ক্লাবটির হয়ে মেসি ও সুয়ারেজ মিলে জিতেছেন ১৩টি শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ। ২০১৫ সালে দুজনে একসঙ্গে ট্রেবলও জিতেছেন।

৩৬ বর্ষী দুই বন্ধু ক্যারিয়ারের বাকি সময় একসঙ্গে আর কাটাতে না পারলেও সুয়ারেজ জানালেন, মেসিকে নিয়ে এক সঙ্গে অবসর নেয়ার স্বপ্ন দেখেন।

‘মেসি আর আমি একসঙ্গে অবসর নেয়ার স্বপ্ন দেখি। আমরা যখন বার্সাতে ছিলাম, তখনই এমন পরিকল্পনা করেছি। এরপর আমি যাই অ্যাটলেটিকোয়, সে যায় পিএসজিতে। ওই সময়ই আমরা যুক্তরাষ্ট্রে যাব বলে পরিকল্পনাও করেছিলাম। কিন্তু নানা কারণে সেটি তো আর হয়ে উঠেনি।’

বার্সেলোনায় ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এরপর কাতালান ক্লাবটির ‘সি’ ও ‘বি’ দল হয়ে ২০০৪ সালে অভিষেক হয় বার্সার মূল দলে। আর উরুগুয়ের তারকা সুয়ারেজ ২০১৪ সালে বার্সায় নাম লেখান।

বার্সার হয়ে সোনালি সময়ের পর আসে বিবর্ণ অধ্যায়। ২০২০ সালে কাতালান ক্লাবটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যান সুয়ারেজ। ওই সময় বন্ধুর বিদায়ে কষ্ট পেয়েছিলেন মেসি। এরপর অ্যাটলেটিকো ছেড়ে উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালে তারপর ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন।

অন্যদিকে, বিশ্বজয়ী মেসি ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজি হয়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে যাওয়ার পর সুয়ারেজও বন্ধুর সঙ্গে মিয়ামিতে আসতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটির সঙ্গে মিয়ামির আর আলোচনা এগোয়নি।

ট্যাগ: পিএসজিবার্সেলোনামাদ্রিদমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশনের সক্ষমতায় বিদেশি পর্যবেক্ষকরা আশ্বস্ত: তথ্যমন্ত্রী

পরবর্তী

ব্যাট-বলের প্রস্তুতির জন্য এক সপ্তাহের অপেক্ষা

পরবর্তী

ব্যাট-বলের প্রস্তুতির জন্য এক সপ্তাহের অপেক্ষা

ছাত্রলীগের কমিটি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version