ফুটবল

মেসির মতে ‘সেরা দল’ না হয়েও চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল মাদ্রিদ ইউরোপা লিগ জয় উদযাপন, চ্যাম্পিয়নস লীগ ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দল ইউরোপা চ্যাম্পিয়নশিপ ২০২২ জিতেছে, খুশি উদযাপন ও ট্রফি হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সেরা দলটা সবসময় জেতে না। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে সেরা দল ছিল না। কোনোভাবেই তারা এটার উপযুক্ত ছিল না, কিন্তু তারা এখন চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন এবং তারা সবসময়ই এমন।’

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা রিয়াল মাদ্রিদ এ মৌসুমে ট্রফির দাবিদার ছিল না, সাক্ষাৎকারে এমনই বলেছেন লিওনেল মেসি।

বল দখলের লড়াই, লক্ষ্যে শট নেয়া, রিয়াল মাদ্রিদের তুলনায় যোজন এগিয়ে ছিল লিভারপুল। শুধু কাজের কাজ গোলটাই আদায় করতে পারেনি তারা। সালাহ-মানেদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক থিবো কোর্ত্তোয়া। শেষে কাজের কাজটা করে দেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ানের একমাত্র গোলে নিজেদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে কার্লো আনচেলত্তির মাদ্রিদ রাজারা।

বার্সেলোনায় খেলার সময় লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে বহুবার নেমেছেন মেসি। দলটির খেলা সম্পর্কে তার ভালোই জানা। সেসব টেনেই ইউরোপসেরার ফাইনালকে বিশ্লেষণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

‘রিয়াল মাদ্রিদ কেমন তা আমি জানি। সারাজীবন, অনেক বছর ধরে এর ভেতর কাটিয়েছি। তারা কোথা থেকে যেন একটি গোল করে বসে এবং খেলার ধারায় পরিবর্তন আনে।’আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মেসি হাসিমুখে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে প্রথম লেগে মেসির পিএসজির কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লেগে ৩-১ গোলে জিতে ফ্রেঞ্চ জায়ান্টদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় বার্নাব্যুর দলটি। সেই যন্ত্রণা মেসিকে এখনো তাড়িয়ে বেড়ায়।

‘রিয়াল মাদ্রিদ ধাক্কা আমাদের পিষে ফেলেছে। এটা আমাকে এবং পুরো ড্রেসিংরুমকে পিষে ফেলেছিল। আমরা সত্যিই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলাম।’

গোল খেয়ে পিছিয়ে পড়েও বারবার দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ঘরে তুলেছে আনচেলত্তির দল। যাদের নিয়ে মেসির আছে মূল্যায়নও।

‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি খানিকটা অদ্ভুত খেলা কিংবা একটা গোল হয়, সেটা খেলাকেই পাল্টে দেয়। আগে থেকেই জানতাম এমনটা ঘটতে পারে। এটা আমাদের (পিএসজি) এবং সব দলের (চেলসি, ম্যানসিটি এবং লিভারপুল) সঙ্গে ঘটেছে এবং এটাই প্রথমবার নয়।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগমেসিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…