চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে মেসির ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ২৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্রুজ আজুলের বিপক্ষে লিওনেল মেসির অভিষেক হয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেই ম্যাচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচের একটি হয়ে উঠেছে। লিগ কাপ প্রতিযোগিতার খেলাটি দেখেছেন ১২.৫ মিলিয়ন দর্শক।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসির গোলে ২-১ ব্যবধানের জয় তুলেছে ক্লাবটি।

ম্যাচের শুরুতে মেসিকে না দেখে কিছুটা হতাশই হয়েছিলেন উপস্থিত সমর্থকরা, ২০ হাজারেরও বেশি উপস্থিতি ছিল। মাঠের দর্শকের বাইরে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ইতিহাসেও সবচেয়ে বেশি দেখা হয়েছে এই ম্যাচ। ১ কোটি ২৫ লাখ দর্শক উপভোগ করেছেন ৩৬ বর্ষী মেসির খেলা। যা কোনো একটি ম্যাচ সবচেয়ে বেশি দেখার আমেরিকান রেকর্ড গড়েছে।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে নামেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মাঠে নেমেই ছাপ রাখতে শুরু করেন এলএম টেন। দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেন সমর্থকদের।

ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে মাঠ ছাড়ার। সেই মুহূর্তে চমক দেখান মেসি। ট্রেডমার্ক ফ্রি-কিক জাদুতে ৯৪ মিনিটে বাঁ-পায়ের ক্ল্যাসিক গোলে জয়ের নায়ক বনে যান আর্জেন্টিনার অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএলএসমিয়ামিমেজর লিগ সকারমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT