ফুটবল

ইনিয়েস্তার বিদায়ে মেসির আবেগঘন বার্তা

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, মেসি ও তার সতীর্থরা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্সেলোনায় একটা লম্বা সময় কাটিয়েছেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সার হয়ে একসঙ্গে শিরোপা উঁচিয়ে ধরার স্মৃতি দুজনের অনেক। সাবেক সতীর্থের ফুটবল ছাড়ার দিনে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনা অধিনায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে ইনিয়েস্তার সঙ্গে বার্সেলোনার জার্সিতে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরী সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। ফুটবল তোমাকে মিস করবে এবং আমরাও মিস করব। সর্বদা তোমার জন্য শুভ কামনা, তুমি ফেনোমেনন।’

বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক ২০০৪ সালে। এর দুবছর আগে থেকে বার্সার মূল দলে খেলতে শুরু করেন ইনিয়েস্তা। দুজনে একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন ১৪ বছর, ২০১৮ সালে ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যাওয়ার আগপর্যন্ত।

মেসি ও ইনিয়েস্তা একসঙ্গে বার্সেলোনায় জিতেছেন ৯টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপের অনেক শিরোপা জিতেছেন দুজনে। আর স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ আর ২০০৮ ও ২০১২ সালের ইউরো জিতেছেন ইনিয়েস্তা।

বিষয়:ইনিয়েস্তাবার্সেলোনামেসিলিড স্পোর্টসস্পেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…