চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বর্ষসেরা হওয়া মানতে পারছেন না ক্যাসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের ভোটে ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। তবে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের বর্ষসেরা হওয়াটা মানতে পারছেন না রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। মেসিকে ব্যঙ্গ করে বলেছেন, এ পুরস্কারের নাম হওয়া উচিত ‘দ্য স্মাইল’।

৪২ বর্ষী ক্যাসিয়াস বিশ্বাস করেন মেসির সেরা হওয়ার প্রক্রিয়ায় মনোভাব গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। অন্যদের ‘দ্য বেস্ট’ হওয়ার দৌড়ে আরও বেশি যোগ্য মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনারা সুন্দর কিছু পুরস্কার তৈরি করেছেন এবং অন্যায্যভাবে সেগুলো নিয়ে যাচ্ছেন। ওই হাসি ভালো লাগে। যাইহোক, শুভরাত্রি।’

মেসি ও হালান্ডের স্কোর সমান ৪৮ পয়েন্ট ছিল এবার। তবে বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ার বিবেচনায় পুরস্কার জিতেছেন এলএম টেন, হালান্ড হন দ্বিতীয়। অন্যদিকে, তৃতীয় হওয়া এমবাপের ৩৫ পয়েন্ট ছিল। বর্ষসেরা নির্বাচনে ছেলেদের ক্ষেত্রে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ সাল পর্যন্ত সময়কাল বিবেচনা নেয়া হয়েছে।

এ নিয়ে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ হলেন ৩৬ বর্ষী মেসি। ২০১৯ ও ২০২২ সালেও তিনি ফিফা বর্ষসেরা হন। তবে পুরস্কারটি যখন ব্যালন ডি’অরের সাথে যুক্ত অবস্থায় যৌথভাবে দেয়া হতো, তখনও পাঁচবার জিতেছেন মেসি।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেক্যাসিয়াসফিফামেসিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT