ফুটবল

লিগে মাসসেরা মেসি, তিন ম্যাচে অবদান ১০ গোলে

মেসি লিগে মাসসেরা খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি লিগে মাসসেরা খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে উড়ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ৩ ম্যাচে ৫ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল। লিগে অক্টোবর মাসের সেরার খেতাবও তার দখলে।

মেজর লিগ সকারে মেসির যাত্রা বেশ ভালোই ছুটছে। ২০২৫ মৌসুমে তিন মাসে সেরার পুরস্কার পেয়েছেন। উত্তর আমেরিকায় আসার পর যা তার পঞ্চমবারের মতো অর্জন।

মেজর লিগে এ মৌসুমে গোল্ডেন বুটও মেসির। ১৯ অক্টোবর ন্যাশভিল এফসির বিপক্ষে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেছেন, সেদিনই গোল্ডেন বুট নিশ্চিত হয়।

মেসি এপর্যন্ত মৌসুমে ৪৮ গোলে অবদান রেখেছেন। যা লিগটির ইতিহাসে সর্বোচ্চ। ২৯ গোলের সঙ্গে ১৯ অ্যাসিস্ট তার।

প্রতিনিয়ত মেজর লিগের ইতিহাসে নতুন করে নাম লিখে চলছেন মেসি। তিনি একমাত্র যিনি লিগটিতে টানা দুই মৌসুমে ৩৬এর বেশি গোলে অবদান রেখেছেন।

২০২৪এ মেসি ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট সঙ্গী করে জিতেছিলেন ল্যান্ডন দেনোভান সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার। ৩৮ বর্ষী মেসি এবার সেটি জিতলে লিগটির ইতিহাসে হবেন টানা দুবার জয়ী প্রথম কেউ।

বিষয়:ইন্টার মিয়ামিমাস সেরামেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…