ফুটবল

মেসির সাথে ম্যাচ খেলার চেয়ে অনুশীলনটাই বেশি ‘কঠিন’

ফুটবল অনুশীলনে মেসির সাথে ম্যাচ খেলার চেয়ে কঠিন বলে মনে করেন খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে, একটি মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাবেক সতীর্থ রেমন মাসো বলেছেন, অনুশীলনের সময়ও মেসি পারফরম্যান্সের ঘাটতি রাখেন না। বরং তার সাথে ম্যাচে খেলার চেয়ে অনুশীলন বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়।

ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তার দুর্দান্ত ফ্রি-কিকে যোগ করা সময়ের শেষদিকে ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের দেখা পায় মেজর লিগ সকারের ক্লাবটি। লিগ টেবিলের তলানিতে থাকা দলটি দীর্ঘদিন পর জয়ের মুখ দেখেছে।

বার্সেলোনার যুব একাডেমিতে মেসির সাথে বেড়ে ওঠা রেমন মাসো বলছেন, ‘একাডেমিতে অনুশীলন ম্যাচ মূল ম্যাচের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। অনুশীলনে মেসি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলেন। সবসময় জিততে চাইতেন। দেখবেন যখন বল পান, তখন অন্যদের চেয়ে আলাদা হয়ে যান।’

‘তিনি বিষয়গুলোকে সহজ করে ফেলেন। কিন্তু যখন বলে স্পর্শ করেন, প্রায়ই তখন কিছু ঘটেছে। তার মধ্যে সবসময় জেতার মানসিকতা থাকে এবং সবসময় চিন্তা করেন ফুটবল, ফুটবল, ফুটবল, কীভাবে সেরা হওয়া যায়।’

প্যারিস সেইন্ট জার্মেইনে থাকা অবস্থায় দুটি লিগ শিরোপা জিতলেও মেসির দুবছর হতাশায় কেটেছে ফ্রান্সে, এমন বলেছেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার মাসো। যেসময় তিনি কাতার বিশ্বকাপ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বিষয়:আর্জেন্টিনাএমএলএসকাতার বিশ্বকাপক্রুজ আজুলপিএসজিফ্রান্স
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…