ফুটবল

মেসির বিশ্বকাপ স্পর্শের মুহূর্ত ট্যাটু করালেন ওটামেন্ডি

ওটামেন্ডি তার মেসি ট্যাটু দেখাচ্ছেন, পেছনে তার ট্যাটু ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটামেন্ডি তার শরীরে মেসির ট্যাটু দেখাচ্ছেন, পেছনে তার ট্যাটু ও ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩৬ বছরের সাধনার পর ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে ধরা দিয়েছে কাঙ্ক্ষিত শিরোপা। জয়ের পর সোনালি ট্রফিটি প্রথম স্পর্শ করেছিলেন মেসি। সেই মুহূর্ত স্মরণে রাখতে ব্যতিক্রমী এক কাজ করেছেন মহাতারকার বিশ্বকাপজয়ী সতীর্থ নিকোলাস ওটামেন্ডি। মেসির ট্রফি স্পর্শের মুহূর্ত ট্যাটু করিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টে ৫ গোল করেছেন মেসি। আসরসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। উল্লাসের নানা মুহূর্তের সবকিছু ছাপিয়ে যায় মেসির বিশ্বকাপ ট্রফি স্পর্শের মুহূর্তটি।

মধ্যপ্রাচ্যে ইতিহাস গড়ার পর বেশ কয়েকমাস ধরে উদযাপন করছেন মেসি-ডি মারিয়ারা। সম্প্রতি ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিলেন মেসিরা। যেটি ছিল শিরোপা জয়ের পর প্রথম ম্যাচ। দেশের মাটিতে ম্যাচটি ঘিরে ছিল উৎসব আমেজের ক্ষণ।

এরমধ্যেই মেসির আইকনিক মুহূর্তটি চিরস্মরণীয় করে রাখতে ট্যাটু আঁকেন ওটামেন্ডি। ট্যাটু করানোর সময় ভিডিও ধারণও করেছেন বিশ্বজয়ী ডিফেন্ডার। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ওটামেন্ডির এমন কাণ্ড বেশ উপভোগ করেছেন মেসি। স্বদেশীর শরীরে স্থান পাওয়ার বিষয়টিকে গর্বের চোখে দেখছেন। বলেছেন, ‘আমি বিশ্বকাপের কারণে অনেক দর্শনীয় জিনিস দেখছি। কিন্তু ওটামেন্ডির মতো একজন সহকর্মী, বন্ধু এই ট্যাটুটি এঁকেছে। এটি বিশেষ কিছু। অনেক ধন্যবাদ ওটামেন্ডি!’

বিষয়:আর্জেন্টিনাকাতার বিশ্বকাপমেসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…