বাংলাদেশ

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি জরুরি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ছবি, বাংলার সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে কাঠের প্যানেল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতীব জরুরি। মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আজ ঢাকায় শাহবাগস্থ বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগ এবং এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।

বিএসএমএমইউ’র এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

বিষয়:প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…