কানাডার কবি আসাদ চৌধুরীর স্মরণে তার স্বজন ও ভক্তদের কথায়, কবিতায়, সঙ্গীতে কবির সাথে যুক্ত হওয়ার ইচ্ছায় স্মরণসভা ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
কানাডার স্কারবরোর কপিং রোডে আয়োজিত এই স্মরণসভায় আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় সূচনা সঙ্গীত পরিবেশন করেন মৈত্রেয়ী দেবী ও শিখা আখতারি আহমাদ।
কবি আসাদ চৌধুরীর কর্ম ও কণ্ঠযোদ্ধা ওপর আলোকপাত করেন কবি দিলওয়ার এলাহী।
অনুষ্ঠানে আসাদ চৌধুরীকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আরিয়ান হক, সেলিনা সিদ্দিকী, কথা সাহিত্যিক সালমা বাণী, মিডিয়া ব্যাক্তিত্ব আসমা আহমেদ, সাংস্কৃতিক সংগঠক শাপলা শালুক, রাজনৈতিক ব্যাক্তিত্ব আমিন মিয়া, মিডিয়া ব্যাক্তিত্ব সুমন রাহমান, আসাদ চৌধুরীরর মেয়ে নুসরাত জাহান চৌধুরী ও ছেলে পুত্র আসিফ চৌধুরী।









