বিনোদন

দর্শকপ্রিয়তা পাওয়ার সব রসদ আছে ‘মেঘনা কন্যা’য়!

ঈদে মুক্তি পাচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করলেন নির্মাতা ফুয়াদ চৌধুরী

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা, মেঘনা কন্যা অনুষ্ঠানের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে সাংবাদিক ও অতিথিরা, মেঘনা কন্যা অনুষ্ঠানের প্রচার ও আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উৎসবে দর্শকপ্রিয়তা পাওয়ার সব রসদ আছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মেঘনা কন্যা’য়! ভেবেচিন্তে তাই আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দিতে বদ্ধপরিকর নির্মাতা ফুয়াদ চৌধুরী।

মঙ্গলবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিনেমাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা ছাড়া আবারও দেখানো হয় টিজার। যা অনলাইনে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে অবমুক্ত হয়।

সংবাদ সম্মেলনে সিনেমাটির নির্মাতা ফুয়াদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক কাজী সাইফুল ইসলাম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা ফজলুর রহমান বাবু, মোহাম্মদ বারী, প্রযোজক সাইফুল ইসলামসহ অনেকে।

সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, ঈদের উৎসবমুখর আবহে ‘মেঘনা কন্যা’ দর্শকপ্রিয়তা পাওয়ার মত সব উপাদান নিয়েই আসছে বড়পর্দায়। খুব শিগগির আসবে সিনেমাটির গান ও ট্রেলারও।

আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

টিজারে আছে ‘মেঘনা কন্যা’র পূর্ভাবাস। দুজন আলাদা শ্রেণি ও জায়গার নারীর গল্পের আবহ। দুই নারীর সংগ্রামের কয়েক ঝলক দেখানো হয়েছে। নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষদের পাশাপাশি টিজারে আছে শহুরে নারীর অসহায়ত্বের গল্পও দেখা গেছে। নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে,‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন।’

এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

বিষয়:কাজী নওশাবা আহমেদফজলুর রহমান বাবুফুয়াদ চৌধুরীলিড বিনোদনশতাব্দী ওয়াদুদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…