অন্যান্য খেলা

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বিমানবাহিনী

বিজয় দিবস হকি

বাংলাদেশ বিমানবাহিনী ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমানবাহিনী ফুটবল দল নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তারা ট্রফি ও মেডেল নিয়ে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিজয় দিবস হকিতে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রথমবার দেশের হকির সর্বোচ্চ পর্যায়ের কোনো প্রতিযোগিতার শিরোপা গেল বিমানবাহিনীর ঘরে।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে সোমবার নৌবাহিনীকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বিমানবাহিনী। বিমানবাহিনীর হয়ে হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান। তার হ্যাটট্রিকের সঙ্গে মেহরাব হোসেন সামিন, ওবায়দুল হোসেন জয়ের গোলে জয় নিশ্চিত হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান।

নৌবাহিনীর পক্ষে আশরাফুল ইসলাম, মাঈনুল হোসেন কৌশিক, ফরহাদ আহমেদ শিতুল ও রাসেল মাহমুদ জিমি করেছেন একটি করে গোল।

বিষয়:নৌবাহিনীবিমানবাহিনীমওলানা ভাসানী স্টেডিয়ামহকি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…