আন্তর্জাতিক

সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে মাস্কের এক্স

ভারত ও আমেরিকার প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও আমেরিকার প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন, পটভূমিতে ভারত ও মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইলন মাস্ক পরিচালিত এক্স অভিযোগ করেছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সমাজ মাধ্যমের কনটেন্ট বা বিষয়ের উপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা মেনে নেওয়া যায় না। এটি সমাজ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স।

আজ ২১ মার্চ শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, গত ৫ মার্চ কর্ণাটকের আদালতে এক্স এই মামলা দায়ের করেছে বলে বৃহস্পতিবার জানা গেছে। চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিস দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিস ইস্যু করতে পারবে। এক্স-এর অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে।

এটি ব্যবহার করে তারা যে অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। যা সমাজমাধ্যম সংস্থা হিসেবে এক্স-এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে আদালতে বলা হয়েছে।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা এবং স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বইয়ে টেসলায় কাজ করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তিও হয়েছে মাস্কের। তবে ভারত সরকরারে সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি মাস্কের।

বিষয়:ইলন মাস্কএক্সডি ডব্লিউ স্টোরিভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…