ফুটবল

‘তারা ভেবেছিল শিরোপা জিতে আমরা শান্ত হবো’

বাংলাদেশের ফুটবল goalkeeper উল্লাসে ভাসছেন, জিতের আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল goalkeeper জিতের উল্লাস, তিনি জয়ের আনন্দে হাত উঁচু করে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতার পর স্বীকৃতি হাতে উঠেছে ৩১ বর্ষী তারকার।

সেরার পুরস্কার হাতে মার্টিনেজ বলেছেন, ‘তারা ভেবেছিল শিরোপা(বিশ্বকাপ) জিতে আমরা শান্ত হয়ে যাবো। কিন্তু আমরা আবারও দেখিয়েছি কী ধরনের দল আমরা।’

‘এখন আমরা স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমা খেলতে চলেছি এবং আমাদের আরেকটি শিরোপা জেতার সুযোগ এসেছে। এটা দেখিয়েছে যে আমাদের আসলে সবকিছুই আছে।’

কলম্বিয়াকে নিয়ে মার্টিনেজের কথা এমন, ‘কলম্বিয়া অসাধারণ ম্যাচ খেলেছে। আমি তাদের বলেছি সেটা। তাদের দল নিয়ে গর্ব করা উচিত।’

কোপার সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে তুলতে মার্টিনেজ ছয় ম্যাচে পাঁচটি ক্লিনশিট রেখেছেন। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে দুটি পেনাল্টি কিক ঠেকিয়েছিলেন।

মার্টিনেজের পুরস্কারের পাল্লাটা বেশ ভারী। ২০২১ সালেও কোপায় সেরা গোলকিপারের তকমা নিজের করে নিয়েছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেরও সেরা গোলরক্ষক ছিলেন তিনি।

বিষয়:কলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪গ্লোল্ডেন গ্লাভসফিনালিসিমামার্টিনেজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…