ফুটবল

বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত করলেন মার্টিনেজ

Spanish footballer Sergio Ramos celebrating on the field in a red jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

Sergio Ramos, wearing a red Spain national team jersey with number 23, celebrating during a match. Channel i News – চ্যানেল আই নিউজ

গতমাসেই ফেসবুক পোস্ট দিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন, বাংলাদেশে ও ভারতে আসছেন তিনি। তখন নিশ্চিত করেছিলেন ৩ থেকে ৫ জুলাই ঢাকা ও কলকাতা সফর করবেন তিনি। বিশ্বকাপজয়ী জয়ী তারকা এবার জানালেন তার সফরসূচিও।

সোমবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খবরটি দিয়েছেন মার্টিনেজ। লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামী ৩ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে। বাংলাদেশ থেকে শুরু হবে সফর, সেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

‘বাংলাদেশে সাক্ষাৎ ও অভিবাদন শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর সফর নিয়ে খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করছি। এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেয়ার প্রত্যাশায় আছি।’

‘আমি ফাউন্ডনেক্সট, নেক্সট ভেনচার সতদ্রু দত্তকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সফরটি নিয়ে তাদের প্রশংসনীয় প্রচেষ্টার জন্য। তাদের সহযোগিতায় সফরটি সফল হতে চলেছে। আমি আপনাদের সকলের সাথে দেখা করার জন্য উন্মুখ। আমি নিশ্চিত যে, আমাদের একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হবে।’

গত মাসে খবর এসেছিল, মার্টিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সফর চূড়ান্ত হওয়ার পর ঢাকায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন মার্টিনেজ। পরে শতদ্রু সফরসূচির মধ্যে ঢাকাকেও যোগ করেন।

বিষয়:আর্জেন্টিনাকলকাতাকাতার বিশ্বকাপবাংলাদেশমার্টিনেজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…