Advertisements
রাজধানীর নিম্নআয়ের মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো সুলভ মূল্যে আমিষ পণ্য সরবরাহ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ভোক্তারা বলছেন, চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ খুবই কম। ভোক্তাদের কথা বিবেচনায় সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।






