বাংলাদেশ

ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে উপহার পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের নেতাদের উপহার পাঠানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১,০০০ কিলোগ্রাম ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাসংস্থা বাসস এ খবর জানিয়েছে।

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসাবে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’

তিনি বলেন, আজ ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)-এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

বিষয়:নরেন্দ মোদিশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…