বিনোদন

অজয়ের জন্মদিনে ‘ময়দান’-এর চমক!

অজয়কে নিয়ে সিনেমার দৃশ্য, ফুটবল খেলা ও নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য অজয়ের জন্মদিনে ‘ময়দান’ সিনেমার বিভিন্ন দৃশ্য ও মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অজয় দেবগনের ৫৫ তম জন্মদিনে ‘ময়দান’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে। স্পোর্টস ড্রামা ‘ময়দান’-এ অজয়কে দেখা গেছে ভিন্ন ধরনের চরিত্রে।

ট্রেলারে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গেছে প্রিয়মণিকে। অজয় দেবগন, প্রিয়মনি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে গজরাজ রাওকে।

এর আগেও ময়দানের একটি ট্রেলার মুক্তি পেয়েছিল। এবারের ট্রেলারকে বলা হচ্ছে ফাইনাল ট্রেলার। ট্রেলারটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। ভক্তরা ভালোবাসা ও শুভকামনায় ভরে তুলছেন কমেন্ট বক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স(সাবেক টুইটার)-এ এর ট্রেলার শেয়ার করে অজয়​ লিখেছেন, ‘হৃদয় এক, সমাজ এক, চিন্তা এক! এ.স. রহিম এবং তার টিম ইন্ডিয়ার না বলা সত্য গল্পের সাক্ষী হন। ১০ এপ্রিল আসছে সিনেমা হলে।’

‘ময়দান’ সিনেমায় সাবেক ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অজয়​দেবগনকে দেখা যাবে। ছবিটি নির্মাণ করেছেন অমিত আর শর্মা। ছবির গল্প ১৯৫২ থেকে ১৯৬২ সালের।

১০ এপ্রিল অক্ষয় ও টাইগারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র সাথে বক্স অফিস সংঘর্ষ হবে ছবিটির। দেখার পালা ‘শয়তান’-এর পর ‘ময়দান’-ও সফলতা পায় কিনা।

বিষয়:অজয় দেবগনপ্রিয়মনিময়দান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…