বিনোদন

নিপুনের সঙ্গে সভাপতি প্রার্থী হচ্ছেন মাহমুদ কলি

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন মাহমুদ কলি, সাধারণ সম্পাদক নিপুন

নিপুনের সঙ্গে মাহমুদ কলির ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুনের সঙ্গে মাহমুদ কলির ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলিকে শিল্পী সমিতির নির্বাচনে আনছেন নিপুন। তাকে সভাপতি পদে রেখে প্যানেল তৈরি করছেন এই নায়িকা।

এরআগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাহমুদ কলি। সিনেমা না করলেও কালেভদ্রে তার দেখা মিলতো শিল্পী সমিতির ইফতার কিংবা পিকনিকে। দীর্ঘদিন পর আবার সমিতির নির্বাচনে দেখা যাবে ‘লাভ ইন সিঙ্গাপুর’ ছবির এই নায়ককে।

নিপুন আক্তারের প্যানেলের সভাপতির পদে নির্বাচন করবেন তিনি। শিল্পী সমিতির বিদায়ী কমিটির বিশেষ সূত্রে খবরটি জানা যায়। এ বিষয়ে রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নিপুন।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে মাহমুদ কলিকে নিয়ে নির্বাচনে মিশা-ডিপজল’র বিপক্ষে লড়বেন নিপুন।

ইলিয়াস কাঞ্চনের নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েন নিপুন। সভাপতি পদে প্রার্থী খুঁজে বেড়াচ্ছিলেন। সেই তালিকায় ছিল সুপারস্টার শাকিব খান, ফেরদৗস আহমেদ, অনন্ত জলিল ও আহমেদ শরীফ সবাই নিপুনকে ফিরিয়ে দেন। সর্বশেষ নিপুনের পাশে এসে দাঁড়ালেন মাহমুদ কলি।

বিষয়:নিপুননির্বাচনমাহমুদ কলিলিড বিনোদনশিল্পী সমিতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…