ক্রিকেট

মোহামেডানকে জেতালেন অঙ্কন, সাকিবের জায়গায় খেললেন আশরাফুল

অঙ্কন পুরস্কার গ্রহণ করছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2022-23. Channel i News - চ্যানেল আই নিউজ

অঙ্কন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2022-23 এর ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহামেডানের সুপার লিগে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় কিছুটা চাপমুক্ত সাকিব আল হাসান। বিজ্ঞাপনের শুটিং করতে গেছেন ভারতে। তার জায়গায় লিগ পর্বের শেষ ম্যাচে এসে একাদশে সুযোগ পেলেন মোহাম্মদ আশরাফুল।

ফতুল্লায় ঢাকা লেপার্ডের বিপক্ষে ব্যাট হাতে খারাপ করেননি ৩৮ বছর বয়সী ক্রিকেটার। ৩৬ বলে চারটি চারের সাহাজ্যে ২৭ রান করে আউট হন অ্যাশ।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর খেলেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছে আশরাফুল। তারপরও সুযোগ হচ্ছিল না ম্যাচ খেলার। সাকিব দেশে না থাকায় আশরাফুলের দরজা খুলল। সহজ জয়ে লিগপর্ব শেষ করল মোহামেডান। এই ম্যাচে জয়ের নায়ক অবশ্য মাহিদুল ইসলাম অঙ্কন। ২২৯ রান তাড়ায় খেলেন ৯৬ রানের ইনিংস।

জয় থেকে ৭ রান দূরে থাকা অবস্থায় আউট হন। ৪ রানের জন্য পাননি সেঞ্চুরি। মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস করেন ৫৮ রান। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ৩৫ রানে। ১৯ বল আগেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।

বিষয়:আশরাফুলডিপিএলমোহামেডানলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…