বিনোদন

‘শুটিং নয়, এফডিসি থাকবে গবেষণার জন্য’

বাংলাদেশের এফডিসিতে গবেষণার জন্য প্রস্তুত একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে এক বক্তা বক্তব্য দিচ্ছেন, পেছনে একটি ছবি ও প্রজেক্টর স্ক্রিন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে উপস্থিত হয়ে এসব উদ্বোধন করেন তিনি।

এসময় স্বপ্নের কথা জানিয়ে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য গুণগতমান সম্পন্ন কন্টেন্ট নির্মাণ করতে হবে। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধর‍তে পারলে আমরা নিজেরাই সম্মানিত হবো।

একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।

অনুদানের সিনেমার বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দিব। বাণিজ্যিক আর অবাণিজ্যিক কোন ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দিব।

সিনেমায় ইকো সিস্টেমের গুরুত্ব তুলে ধরে মাহফুজ আলম বলেন, স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে। সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষে হয় আনুষ্ঠানিকতা।

বিষয়:এফডিসিতথ্য উপদেষ্টামাহফুজ আলমলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…