অন্যান্য

মহেশ বাবুর সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

শাহরুখ খান মহেশ বাবুর সিনেমার প্রশংসা করছেন, ছবি দুটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও মহেশ বাবুর ছবি, যেখানে শাহরুখ মহেশ বাবুর সিনেমার প্রশংসা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার( ১২ জানুয়ারি) মুক্তি পেয়েছে  মহেশ বাবু অভিনীত ও ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত তেলেগু ভাষার সিনেমা ‘গুন্তুর করম’। মুক্তির দুই দিনেই যেটি বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি রুপির ব্যবসা করেছে। সেই সঙ্গে মুক্তির পর থেকে বরাবরের মতোই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন মহেশ বাবু। এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

সোশ্যাল হ্যান্ডেল পোস্টে ছবিটির প্রশংসা করে শাহরুখ লিখেছেন যে, ‘গুন্তুর করম’ ছবিটির প্রতি অঢেল ভালোবাসা। এই ছবিকে ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ।

জানা গেছে, এই ছবির জন্য ৪৫-৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন মহেশ বাবু। সিনেমাটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী তিনি। তার মতে, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে।

বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘গুন্তুর করম’ ছবিটি। যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। এছাড়াও আরো অভিনয় করেছেন জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ১৫০-২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন এস রাধা কৃষ্ণা।

বিষয়:‘গুন্তুর করম’মহেশ বাবুশাহরুখ খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…