বিনোদন

হঠাৎ অজ্ঞান ম্যাডোনা, ভর্তি আইসিইউতে

অজ্ঞান হয়ে আইসিইউতে ম্যাডোনা, হাস্যোজ্জ্বল ও সুস্থ দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অজ্ঞান হয়ে আইসিইউতে থাকা ম্যাডোনা, হাস্যোজ্জ্বল ও সুস্থ দেখাচ্ছে, তার পাশে একটি সোফা ও সবুজ গাছ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন আমেরিকান বিখ্যাত গায়িকা ম্যাডোনা। তড়িঘড়ি করে নিউ ইয়র্ক সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এক রাতের জন্য রাখা হয় আইসিইউতে। যদিও এখন তার অবস্থান উন্নতির দিকে। ম্যাডোনাকে নিয়ে এমন খবরই দিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

জানা গেছে, কিছুদিন পরেই ম্যাডোনার একটি সংগীত সফরের কথা রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। করছিলেন রিহার্সাল। তার আগেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার জানালেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, তবে এখনও তাকে থাকতে হচ্ছে হাসপাতালেই।

একটি ইনস্টাগ্রাম পোস্টে ম্যানেজার জানান, শনিবার (২৪) জুন ম্যাডোনার একটি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটার কারণে তাকে এক রাত আইসিইউতে কাটাতে হয়েছিল।

গায়িকার ম্যানেজার জানিয়েছেন,‘আপাতত তার যা যা কমিটমেন্ট আছে সব বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এই বাতিলের তালিকার মধ্যে আগামী ট্যুরও আছে। আরও যা যা তথ্য পাব আগামীতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একই সঙ্গে জানিয়ে দেওয়া হবে তার ট্যুর থেকে শো কবে কোনটা রিশিডিউল করা হল।’

বিষয়:অসুস্থগানম্যাডোনালিড বিনোদনসংগীতসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…