বিনোদন

৬৬ বছরে ২৮ এর যুবকের সঙ্গে ম্যাডোনার চুটিয়ে প্রেম!

একজন যুবক ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন, ক্যামেরার দিকে তাকিয়ে, জনসমাগমের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৬৬ বছরে এসে ২৮ এর যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম! প্রেমিকের হাত ধরে কোথায় ছুটি কাটাচ্ছেন ম্যাডোনা? চুটিয়ে প্রেম করছেন ম্যাডোনা। দুজন মিলে বেড়াতে গিয়েছেন লন্ডনে। সেখান থেকেই পোস্ট করেছেন একাধিক ছবি।

৩৮ বছরের ছোট বড় তারা একে অন্যের থেকে। ৬৬ বছর বয়স ম্যাডোনার, প্রেমিকের বয়স ২৮। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর কোনোটিতে তাদের গান করতে দেখা যাচ্ছে। কোথাও আবার প্রেমিকের হাত ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।

একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। খেলা দেখার সময়ও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে।

ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লেখেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাডোনা। নারীদের জন্য পপ সংগীতে নতুন পথ রচনা করেছেন; নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের ‘রানি’।

 

View this post on Instagram

 

A post shared by Madonna (@madonna)

বিষয়:ম্যাডোনালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…