প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতে আসর রাঙিয়েছিলেন কানাডার সামার ম্যাকিনটোশ। এবার ২০০ মিটার বাটারফ্লাইয়েও সোনার দেখা পেলেন ১৭ বর্ষী সাঁতারু। প্যারিসে তার দ্বিতীয় সোনা এটি, সবমিলিয়ে তৃতীয় পদক।
মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জয়ের পথে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়েছেন ম্যাকিনটোশ। কানাডার তৃতীয় স্বর্ণপদক এটি এবং সবমিলিয়ে অষ্টম পদক।
রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ রেগান। তার সময় লেগেছে ২ মিনিট ৩.৮৪ সেকেন্ড। ২ মিনিট ৫.০৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের জ্যাং ইউফেই।









