চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 27, মে 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

সেন্ট পিটার্সবার্গ সফরে যেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

পুতিনের সাথে টেলিফোনে আলাপকালে শুক্রবার (২৬ মে) তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে দিন কয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বাক-বিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।

আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।

সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্য লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’

তবে শান্তির জন্যে সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে।

এ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে, তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।

অবশ্য গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্যে পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী। তবে এ মন্তব্যের জন্যে তিনি তীব্রভাবে সমালোচিত হন।

ট্যাগ: ভ্লাদিমির পুতিনসেন্ট পিটার্সবার্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেন বর্ণবাদী আচরণে বদলাবে, ‘আশাবাদী নন’ গার্দিওলা

পরবর্তী

‘আদিম’ সিনেমার আড়ালে জীবনের গল্প

পরবর্তী

‘আদিম’ সিনেমার আড়ালে জীবনের গল্প

৩৭০ বছর আগে জাদুবিদ্যার দায়ে ফাঁসি, এখন নির্দোষ প্রমাণিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version