বাংলাদেশ

এলপি গ্যাসের দাম বিষয়ক সিদ্ধান্ত আজ

বাজারে বিভিন্ন রঙের গ্যাস সিলিন্ডার দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বাজারে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করছেন, বিভিন্ন রঙের গ্যাস সিলিন্ডার সাজানো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে না কমবে সেই সিদ্ধান্ত জানা যাবে আজ রোববার (২ ফেব্রুয়ারি)।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়।

রোববার এলপিজির পাশাপাশি এদিন ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও। এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনঃনির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনঃনির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

বিষয়:এলপি গ্যাসদামসিদ্ধান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…