বাংলাদেশ

নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত: আবহাওয়া অধিদপ্তর

প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ো বাতাস ও ধ্বংসযজ্ঞের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ো বাতাসে গাছপালা ও ভবন ক্ষতিগ্রস্ত, আবহাওয়া পরিস্থিতি খারাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৯টায় একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নং ৫) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালন চলছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিষয়:আজকের আবহাওয়আবহাওয়া অধিদপ্তরগভীর নিম্নচাপসতর্ক সংকেত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…