ফুটবল

জিতেও খুশি নয় লিভারপুল

লিভারপুলের ফুটবল খেলোয়াড় গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবল খেলোয়াড় গোলের পর উল্লাস করছে, মাঠে অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ৬-৩ গোলে জয় পেয়েছে লিভারপুল। ৯ গোলের ম্যাচে জিতে টেবিলে শীর্ষ মজবুত করেছে আর্নে স্লটের দল। এমন জয়ের পরও খুশি নয় অলরেড বাহিনী। ম্যাচশেষে জানিয়েছেন দলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর মোহাম্মেদ সালাহ ও লুইস দিয়াজের জোড়া গোলে জয়ে ফিরেছে লিভারপুল। গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, ডমিনিক সোবোসলাইও। দারুণ জয়ে ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ মজবুত হল দলটির।

মূলত তিন গোল হজম করায় খুশি নন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। বলেছেন, ‘আমরা ড্রেসিংরুমে এটি সম্পর্কে কথা বলেছি, আমরা তিনটি গোল হজম করেছি। বিষয়টা নিয়ে আমরা খুশি নই, এটি খুব কঠিন। তবে আমরা ছয় গোল করে পেয়েছি। এটি সহজ নয়।’

‘টটেনহ্যাম একটি ভালো দল, তারা সত্যিই চাপে রেখেছিল, তারা আক্রমণাত্মক, আমরা জানতাম যে আমাদের বল পিছনে রাখতে হবে এবং আমাদের সুযোগগুলো গোলে রূপান্তর করতে হবে। আমাদের ফলাফল সন্তোষজনক, উন্নতি করার অনেককিছু আছে। কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়ে খুশি।’

বিষয়:টটেনহ্যামম্যাক অ্যালিস্টারলিড স্পোর্টসলিভারপুলসালাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…